খামারিদের মধ্যে কৃষি ও পল্লি ঋণ বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

দেশের গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লি খামারিদের মধ্যে কৃষি ও পল্লি ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃষি ও পল্লি খামারিদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে উদ্দীপন এনজিওর সোনারগাঁও শাখার উদ্যোগে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।  উদ্দীপন এনজিওর নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক ফিল্ড অপারেশন  ছগীর হোসেন, সিনিয়র সহকারী পরিচালক মো. শাহ আলম মিজি, ঢাকা জোনের জোনাল ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমানসহ ব্যাংকের কৃষি ও পল্লি ঋণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আলোচনা শেষে করোনায় ক্ষতিগ্রস্ত চার জন পল্লি খামারির মধ্যে ৩ লাখ ৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।