রবি শাস্ত্রীর পর করোনা আক্রান্ত অরুণ-শ্রীধর

রবিবার ওভাল টেস্টের চতুর্থ দিনে জানা যায় যে ভারতীয় কোচ রবি শাস্ত্রী কোভিড আক্রান্ত। করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ ভারত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরও। ফলে তিন কোচই দলের সঙ্গে ম্যাঞ্চেস্টারে যেতে পারবেন না।

ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এ প্রসঙ্গে বলেন, “সময়টা সম্ভবত রাত ৮টা। রবি অস্বস্তি অনুভব করছিল। মেডিকেল টিম তাই অ্যান্টিজেন টেস্টে দেরি করতে চায়নি। যখন জানা গেল উনি পজিটিভ। শুধু তাকেই নয়, তার সংস্পর্শে থাকা সকলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে।”

তিনজনই এখন  লন্ডনে দশ দিনের আইসোলেশনে আছেন।

ইত্তেফাক/এফএস