আলোকচিত্র

এক মুঠো ফুল, এক মুঠো ভালোবাসা। শাপলা আমাদের জাতীয় ফুল। বাংলাদেশে সাধারণত দুই রকম শাপলাই আমরা দেখতে পাই—সাদা ও লাল শাপলা। বিশেষ করে বর্ষাকালে খাল-বিলে এদের দেখা মেলে। পদ্মার পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা জাজিরার বিভিন্ন বিলে সাদা শাপলা বেশি দেখা পাওয়া যায়। সম্প্রতি জাজিরা ডুবুলদিয়া বিল থেকে ছবিটি তুলেছেন হোসাইন মোহাম্মদ মোশাররফ, শিক্ষার্থী, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা