নির্মাতা মাসুদ পথিকের প্রশংসিত চলচ্চিত্র ‘মায়া:দ্য লস্ট মাদার’। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮টি ক্যাটাগরিতে ১০টি স্বীকৃতি পেয়েছে। দর্শকের ভালোবাসাও জয় করে নিয়েছে জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায় অভিনীত এই ছবিটি। এছাড়া এরইমধ্যে ২২টি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে অংশ নিয়ে অর্জন করেছে বেশ কয়েকটি পুরস্কার। এবার সেই তালিকায় নতুন দুটি আন্তর্জাতিক পুরস্কার যুক্ত হলো। পরিচালক মাসুদ পথিক নিশ্চিত করেছেন, ইন্দো-আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার অর্জন করেছে ‘মায়া:দ্য লস্ট মাদার’। বেস্ট ফিল্ম ও বেস্ট ডিরেক্টর ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ছবিটি। মায়া:দ্য লস্ট মাদার ছবিটিতে প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি ছাড়া আরো অভিনয় করেছেন দেবাশিস কায়সার, নাজমা আকতার, নারগিস আকতার, ঝুনা চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, মুমতাজ সরকার, আসলাম সানী, ড. শাহাদাত হোসেন নিপু, সাইফুল মজিদ প্রমুখ।