ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ১৬৭টির বা ৪৪ দশমিক ৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস সোমবার আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৭ দশমিক ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৭ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল ফান্ডটির ইউনিট দর ০ দশমিক ৫০ টাকা বা ৬ দশমিক ৫৭ শতাংশ কমেছে।
গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৩২ শতাংশ, ডরিন পাওয়ারের ৪ দশমিক ৯২ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৪৯ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৪ দশমিক ১৭ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৩ দশমিক ৯৮ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৩ দশমিক ৭০ শতাংশ, শ্যামপুর সুগারের ৩ দশমিক ৬৪ শতাংশ বেক্সিমকোর ৩ দশমিক ৫০ শতাংশ এবং মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর ৩ দশমিক ৪৮ শতাংশ কমেছে।