গাজীপুর সিটির টাউন ফেডারেশন কমিটির নির্বাচন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ফেডারেশন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিটি করপোরেশনের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে রিনা আক্তার সভাপতি ও সাহিদা বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অপর কর্মকর্তাগণ হলেন—সহসভাপতি শাহিদা আক্তার, সহসম্পাদক সালমা ইসলাম রত্না, কোষাধ্যক্ষ আসমা আক্তার, দপ্তর সম্পাদক রুবিনা আক্তার, সদস্য তাসলিমা আক্তার সুমি, ফাতেমা বেগম ও বিলকিস আক্তার।

সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সিডিসি টাউন ফেডারেশনের পরিচালনায় ব্যবসায় সহায়তা, শিক্ষাসহায়তা, কারিগরি, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানি সরবরাহে গভীর নলকূপ খনন, পয়োনিষ্কাশনের জন্য ড্রেনেজ সুবিধা, সড়কবাতি, ফুটপাত তৈরিসহ বিভিন্ন সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছে। ইউএনডিপি এ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করছে।