চট্টগ্রাম অফিস
আশেকানে আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ওস্তাজুল ওলামা, পিরে ত্বরিকত অধ্যক্ষ আল্লামা খায়রুল বশর হক্কানী (৭৯) গতকাল মঙ্গলবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজা বাদ-এশা আশেকানে আউলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে মোছলেম উদ্দিন আহমদ এমপি, সাবেক চউক চেয়ারম্যান আবদুচ ছালাম, মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী, সৈয়দ হাসান মাইজভান্ডারী, সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী, আহলে সুন্নাত ওয়াল জমায়াত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী, কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা অছিউর রহমান আল কাদেরী, মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদৌল্লা, মাওলানা ছাদেকুর রহমান হাসেমী, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, শাহ আমানত হজ কাফেলার চেয়ারম্যান মুহাম্মদ এয়াছিন, আহলে সুন্নাত ওয়াল জমায়াত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এম এ মতিন, সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।