ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডাউটিয়া এলাকায় বাইয়াডুবি সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে নিহতের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের নাম আতিয়ার মোল্লা। তিনি ফরিদপুর সদর থানার কৃষ্ণনগর গ্রামের কাশেম মোল্লার ছেলে। তিনি সাভারে টেইলারিং ব্যবসা করতেন।

এলাকাবাসী জানায়, আতিয়ার মোল্লা মোটরসাইকেল যোগে পূর্বদিকে অর্থাত্ সাভারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এলে সেলফি পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে তা দুমড়েমুচড়ে যায় এবং আরোহী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।