কিশোর খুন, ছয় জন গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচরে ‘ঝগড়ার’ জের ধরে ‘সঙ্গীদের ছুরিকাঘাতে’ এক তরুণ খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সানোয়ার হোসেন নামে ১৮ বছর বয়সি ঐ তরুণের হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার রাতে ছয় জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন—হূদয় আহমেদ, রাহাত, অনিক, ইয়াসিন, জাহাঙ্গীর ও আকাশ।

কামরাঙ্গীরচর বড়গ্রাম মধ্য ইসলাম নগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন সানোয়ার। বাবার সঙ্গে তিনি মিটফোর্ড এলাকায় মাস্ক বিক্রি করতেন। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বলেন, সোমবার সন্ধ্যায় সানোয়ারের সঙ্গে হূদয়ের ঝগড়া হয়। এর জেরে রাতে ঐ খুনের ঘটনা ঘটে।

মোস্তফা আনোয়ার বলেন, তারা সবাই একসঙ্গে চলাফেরা করত। এখন নিজেদের মধ্যে ঝগড়া হওয়ায় এই হত্যাকাণ্ড। এর পেছনে অন্য কিছু আছে কি না—তা তদন্তে বেরিয়ে আসবে।