দেশব্যাপী গ্রাহক সেবা উন্নয়নের লক্ষ্যে ‘বসুন্ধরা এলপি গ্যাস সার্ভিস ক্যাম্প’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন গতকাল উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাহবুব আলম, সিওও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এম এম জসীম উদ্দীন, হেড অফ এইচআর সাদ তানভীর, হেড অফ সেলস জাকারিয়া জালাল, জিএম, সাপ্লাই চেইন সরওয়ার হোসেন সোহাগ উপস্থিত ছিলেন
০০০
সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার্স অফিস, রংপুরের ‘বিভাগীয় ব্যাবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা’ গতকাল রংপুরের আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আতাউর রহমান প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. মুরশেদুল কবীর
০০০
ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের নামফলক উন্মোচন করছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইজড প্রফেসর ও কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. কায়কোবাদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ