লক্ষ্মীপুরে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর পৌরসভায় পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পৌরবাসী। লক্ষ্মীপুর পৌরসভার বৃদ্ধিকৃত কর পুনর্নির্ধারণ, পানি সরবরাহ নিশ্চিতকরণসহ বর্ধিত পানির বিল বাতিলের দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া প্রমুখ। বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ ন্যূনতম নাগরিক সেবা দিচ্ছে না। পৌরসভার বেশির ভাগ এলাকায় নর্দমার ব্যবস্থা নেই।