তালায় ড্রাগন ফলের চাষ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় ড্রাগন চাষে সফল হয়েছেন কলেজশিক্ষক তৌহিদুজ্জামান। তিনি মাগুরা ইউনিয়নের ফলেয়া-চাঁদকাটি এলাকায় সাত বিঘা জমিতে ড্রাগন ফল চাষ শুরু করেছেন। বাগান ঘুরে দেখা যায়, চারদিকে সবুজের সমারোহ। প্রতিটি গাছে ঝুলছে তিনটি থেকে চারটি করে কাঁচা, পাকা ও আধাপাকা ড্রাগন ফল। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, তালায় এই প্রথম বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ হয়েছে। তিনি আরো বলেন, ড্রাগন একটি পুষ্টিকর ফল। এতে রয়েছে অধিক পরিমাণে রোগপ্রতিরোধক্ষমতা মানবদেহের জন্য অনেক উপকারী। ব্যয়বহুল হলেও ড্রাগন চাষে কৃষকরা লাভবান হবেন বলে আশা করি।