মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
মেহেন্দিগঞ্জে বুধবার মাদক সেবন ও বহনের দায়ে দুই জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে খলিলুর রহমান সরদার ও ছিদ্দিকুর রহমান নামের দুই মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) ছিদ্দিকুর রহমান, উপপরিদর্শক কাওসারসহ একটি টিম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খলিলুর রহমানকে ২ হাজার টাকা এবং ছিদ্দিকুর রহমানকে ১ হাজার টাকা জরিমানাসহ উভয়কে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।