স্পোর্টস রিপোর্টার
কিরগিজস্তানে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে আজ বাংলাদেশের শেষ ম্যাচ। ফিলিস্তিন (২-০) এবং কিরগিজস্তানের (৪-১) বিপক্ষে, দুই ম্যাচে হাফ ডজন গোল হজম করেছে। আজ কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বিপক্ষে বাংলাদেশের খেলা। কিরগিজরা হয়তো অনূর্ধ্ব-২৩ ফুটবল দল নামাবে। আর বাংলাদেশে আরো একটি ম্যাচ খেলে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করবে। বাংলাদেশের আগেই পরিকল্পনা ছিল অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বিপক্ষে বাংলার তাঁবুর নিচে কিছু তরুণ ফুটবলার রয়েছে। অনূর্ধ্ব-২৩ দলটিকে সাজাতে চান কোচ জেমি ডে। সেটি লক্ষ্য করেই নতুন করে আজ কিরগিজস্তানে দল সাজাবেন তিনি। আশঙ্কা আছে এই ম্যাচেও ভালো কিছু করতে পারবে কি না। কিরগিজস্তান শক্তিশালী দল। কিন্তু বাংলার ফুটবলার যেভাবে খেলেছে কিংবা যে পারফরম্যান্স করেছে তা কতটুকু গ্রহণযোগ্য। মঙ্গলবার রাতে খেলা শেষে কোচ জেমি হতাশ হয়েছেন। তিনি নাকি ৪-১ গোলে হেরে যাবে এটা তিনি ভাবেননি।
বলেছেন, ‘আমরা গত ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে যেভাবে খেলেছিলাম তার থেকে ভালো একটা সূচনা হয়েছিল। আমি মনে করি না মাত্র দুই দিনের এত বড় দুই দলের বিপক্ষে খেলা কঠিন। কিরগিজস্তানের বিপক্ষে সেটপিসে গোল হজম করেই সব কিছু শেষ হয়ে যায়। আর খেলায় ফেরার চেষ্টা কাজে আসেনি। এখান থেকে আমরা অনেক অভিজ্ঞতা ও শিক্ষা নিয়েছি।’