বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান, সমাজসেবী, জননেতা আলহাজ এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন গহিরা গ্রামে মরহুমের নিজ বাড়িতে সকাল ১০-৩০ মিনিটে মরহুমের কবরস্থান সংলগ্ন মসজিদে পবিত্র খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া ডাবুয়া হিংগলা এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদলপুর ইসলামিয়া নতুনপাড়া এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে দিনটি উদ্যাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরহুম চৌধুরী সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এছাড়া তিনি চট্টগ্রাম পোর্ট-ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, মেরিন অ্যান্ড মার্কেন্টাইল একাডেমির গভর্নর ও চট্টগ্রাম ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি রাউজান গহিরা শান্তির দ্বীপের ও রাউজান কলেজের প্রতিষ্ঠাতা। জাতীয় সংসদ সদস্য এবং রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পার্বত্য চট্টগ্রামের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী আলহাজ ফজলুল কবির চৌধুরীর পুত্র।—প্রেস বিজ্ঞপ্তি