গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভারতীয় ক্রিকেটের ভক্ত দাবি করে আসছিলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রবিচন্দ্রন অশ্বিনকে রাখার জন্য। তবে সে রকম কোনো গুঞ্জন শোনা যাচ্ছিল না। কিন্তু বিশ্বকাপ দল ঘোষণার সময় চমকই দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অশ্বিনকে নিয়েই বিরাট কোহলির নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বোর্ড। দলের মেন্টর হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
চার বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর থেকেই এ ফরম্যাটে বাদ পড়েন এ ডানহাতি অফস্পিনার। তবে ইয়ুজবেন্দ্র চাহালের বাজে ফর্ম রাস্তা খুলে দেয় তার দলে ফেরার। চাহাল ছাড়াও দলে সুযোগ পাননি কুলদ্বীপ যাদব ও শিখর ধাওয়ান। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে শ্রেয়াস আইয়ার, শার্দূল ঠাকুর ও দীপক চাহারকে।
ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুর্যকুমার যাদব, ঋষভ পান্ডে, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, আকশার প্যাটেল, বরুন চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।