করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। গতকাল বুধবার বিকালে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এটা নিশ্চিত করেছেন তার জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল। তিনি বলেন, ‘স্যারের অবস্থা খারাপ হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। স্যারের জন্য দোয়া করবেন।’
খন্দকার মাহবুব গত ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি হন। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন জানান, দুই দিন আগেও ওনার শারীরিক অবস্থা ভালো ছিল। আমরা নিয়মিত খোঁজখবর রাখছি, কথা বলছি। আমরা দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই।