চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ১৮ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ওই আসামির নাম রাসেল মিয়াজী (৪৫)। সে গালিম খাঁ গ্রামের হামিদ আলীর ছেলে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে। এরমধ্যে ৪ মামলায় গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/এএএম