‘বেসরকারি শিক্ষকদের ৬ মাসের বেশি বরখাস্ত করা যাবে না’

বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট বিভাগ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার। 

মো. হুমায়ুন কবির বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে ২০০৭ সালে সামরিক বরখাস্ত করা হয়। দীর্ঘ ১৪ বছরে সেই অভিযোগ নিষ্পত্তি না হওয়ায় ২০১৭ সালে বাদশা মিয়া হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি নিয়ে রুল জারি করে হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তি করে আজ রায় দিয়েছে আদালত। 


ইত্তেফাক/ইউবি