আপনার রাশিফল

১০ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ২৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ২ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ১ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: রুবী ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।  সবার প্রতি সদাচরণ করুন।         

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

উত্তেজনা পরিহার করুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা যেতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রতিবেশী কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন। অসুস্থতাকে অবহেলা করবেন না। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বাড়বে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্সসংক্রান্ত ঝামেলা হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।