নওগাঁর মহাদেবপুরে মা শেফালী রাণী মন্ডল (৪৮) ও ছেলে সুজন মন্ডলের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা সদরের হাসপাতাল মোড় কলাবাগানের নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বীরেন কুমার মন্ডলের (৫৪) স্ত্রী শেফালী রাণী মন্ডল ও তার ছেলে সুজন কুমার মন্ডল।
থানা পুলিশ জানায়, ১২ বছর আগে ছেলে সুজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। এরপর সুজন পঙ্গু হয়ে বিছানাগত ছিলেন। স্থানীয় ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শেফালী রাণী মন্ডল পঙ্গু ছেলে সুজনকে বিষাক্ত গ্যাসের বড়ি খাইয়ে তিনি নিজেও একই বড়ি খেয়েছেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। অপর প্রশ্নে ওসি আরো জানান, প্রাথমিক তদন্ত শেষে তাৎক্ষণিক ঘটনার সঠিক কারণ জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এসজেড