মধ্যারাতের সুয্যি মামা

আচ্ছা কেমন হতো যদি শীতের হাড়কাঁপানো ঠান্ডায় সূর্যের দেখা না মিলত? অথবা রাতের পর রাত চলে গেলেও  আলোকিত দিন না আসত? আমাদের জীবনের প্রতিটি দিন অতিবাহিত হয় সূর্যোদয় ও সূর্যাস্তের মাধ্যমে। কখনো কি ভেবে দেখেছি, যদি সূর্য অস্ত না যায় তাহলে রাতে ঘুমাতে পারব কি না? অথবা সূর্যোদয় না হলে কাজে ফিরব কীভাবে? অবিশ্বাস্য হলেও সত্যি যে এমন প্রকৃতির কিছু দেশ পৃথিবীতে বিদ্যমান আছে। উত্তর ইউরোপের এমনই একটি দেশ ‘নরওয়ে’ নিয়ে জানব আমরা আজকের কচি-কাঁচার আসরে।

নরওয়ে দেশ জুড়ে প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি। নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ। এই দেশে দিনের মতো রাতেও সূর্যের আলোর দেখা মেলে। এই দেশে বছরের আট মাস বরফে ঢাকা থাকে। ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি—এই দুই মাস এখানে সূর্য ওঠে না। তাই এই সময়কে dark period বলা হয়। আবার ২১ মে থেকে ২১ জুলাই—এই দুই মাস এখানে সূর্য ডোবে না। এই সময়কে বলা হয় midnight sun-এর সময়। কারণ এসময় ঘড়িতে রাত ২টা বাজলেও প্রকৃতিতে দেখা যায় রোদের আভা। প্রতি বছর ২১ জুন মধ্যরাতে হঠাত্ এখানে সূর্যোদয় হয়। এই ঘটনাটিকে নগরবাসী white light বা শ্বেত রাত হিসেবে উদ্যাপন করে। কারণ এসময় স্বাভাবিক নিয়মে সূর্য উঠলেও তা অস্ত না গিয়ে দিগন্তরেখার উপর অবস্থান করে। এবং রাতের বেলা আকাশে সূর্যের আলো দৃশ্যমান হয়। মধ্যরাতের সূর্যের মতো আরো একটি মনোমুগ্ধকর ঘটনা হচ্ছে—রাতের আকাশ জুড়ে বর্ণিল আলোর খেলা যা আরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস নামে পরিচিত। এই মহাজাগতিক আলোর লাল, নীল, সবুজ বিভিন্ন রঙের খেলা সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত অন্ধকার রাতে দেখতে পাওয়া যায়।

সৌরজগতের এই অত্যাশ্চর্য দৃশ্য দেখার জন্য এখানে হাজার হাজার পর্যটকের ভিড় জমে।