কাকের দুষ্ট ছানা

কাকের বাসায় কাক ডাকছে কা কা কা

অর্থ হলো খাবার দিলাম, জলদি করে খা।

কাকের ছানা শুনছে শুধু, করছে না তো গা।

কাক বলল, মারব! হবে শরীর ভরা ঘা।

মাথা নেড়ে সায় দিয়েছে কাকের ছানার মা।

 

কাক চাইলো কাকির কাছে এক কাপ রং চা

চা আসতেই বাবার আগে চুমুক দিলো ছা।

পাশের ডালে বসে ছিল কাকির বড় জা

কাণ্ড দেখে বলল, মেজাজ করছে তো ঝা ঝা

দুষ্ট ছানা! তুই কি রে আর মানুষ হবি না?