বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা শার্শার মাচায় চাষ হচ্ছে বারোমাসি জাতের তরমুজ ও নালিম। কম খরচে বেশি ফলন ও বাজারে চাহিদা থাকায় অনেকেই এ চাষে আগ্রহী হয়ে উঠছেন। কৃষকরা জানায়, এক বিঘা জমিতে তরমুজ চাষে প্রথম ধাপে খরচ হয় লাখ টাকা। একবার মাচা তৈরি করলে তিনবার ব্যবহার করা যায়। চাষি মোমিনুর রহমান একই জমিতে সাথী ফসল হিসেবে বারোমাসি তরমুজ ও নালিম চাষ করে সফল হয়েছেন তিনি। প্রতি বিঘা জমি থেকে আয় হয়েছে লাখ টাকা। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, তরমুজ ও নালিম চাষ লাভজনক হওয়ায় এ চাষ বাড়াতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।