বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাজিতপুর উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছারওয়ার আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়। বর্তমানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।