নবগঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে চলতি মাসেই। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য গতকাল ১৮ সদস্যের বাংলাদেশ যুব দল ঘোষণা করেছে বিসিবি। দলের অধিনায়ক মেহরব হোসেন, তার ডেপুটি আইচ মোল্লা। দলে স্ট্যান্ডবাই হিসেবে আছেন দুই ক্রিকেটার।
এদিকে আজই শুরু হচ্ছে বাংলাদেশ-আফগান যুবাদের ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ যুব দল। একই ভেন্যুতে ১২, ১৪, ১৭, ১৯ সেপ্টেম্বর সিরিজের বাকি চারটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের একমাত্র চার দিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :
ওপেনার : মফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল।
মিডল অর্ডার : মেহরব হোসেন (অধিনায়ক), খালিদ হাসান, আইচ মোল্লা (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান।
পেসার :মুসফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক।
স্পিনার : নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন। অলরাউন্ডার :গোলাম কিবরিয়া।
স্ট্যান্ডবাই :
আরিফ আহমেদ অনিক ও শাহরিয়ার আলম মাহিন।