বিশ্বকাপ ফুটবল হয় চার বছর পর পর। আর তাতেই দুনিয়ার সব আকর্ষণ কেড়ে নেয় ফুটবলের সর্ববৃহত্ এই মঞ্চ। এই বিশ্বকাপকে চার বছরের পরিবর্তে দুই বছর পর পর কীভাবে আয়োজন করা যায় সে বিষয়ে আলোচনা চলছে।
বিশ্বকাপ ফুটবল দুই বছর পর পর আয়োজন করতে হলে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসতে হবে। এর ভালো দিক, মন্দ দিক যা কিছু আছে, তার সবটাই পরীক্ষা করে দেখতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার সব বড় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও এই বিশ্বকাপে জড়িয়ে আছে। তারাও আর্থিকভাবে খতিয়ে দেখবে ক্ষতির পাল্লা ভারী নাকি লাভের পাল্লা ভারী। তার আগে ফিফার সদস্য দেশগুলোর মতামতের ওপর নির্ভর করবে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের ভাবনা। ১৬৬ দেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার ফুটবল সংস্থা এর পক্ষে ভোট দিয়েছে। ভোট আয়োজনের কারণ হচ্ছে সম্ভাব্যতা যাচাই করা। তবে এর বিপক্ষে আছে উয়েফা।