কাল ১১ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)-এর চিকিত্সক নিয়োগের জন্য সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দু সহস্রাধিক চিকিত্সকপ্রার্থী আবেদন করেছেন। করোনা মাহামারির এ সময়ে এত অধিক সংখ্যক প্রার্থীর সশরীরে নিয়োগ পরীক্ষা স্বাস্থ্য ও জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া সম্মুখ সারির করোনা যোদ্ধা হিসেবে অতিব্যস্ততার কারণে অনেক প্রার্থীর পক্ষে সশরীরে পরীক্ষায় অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়বে। এ অবস্থায়, বর্তমান বাস্তবতা বিবেচনা করে চিকিত্সক নিয়োগের পরীক্ষা অন-লাইনে নেওয়ার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তপক্ষ (সিভিল এভিয়েশন অথরিটি)-এর কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
রিজ খান
উত্তর মাদারটেক, সবুজবাগ, ঢাকা