কোভিড মোকাবিলায় নতুন সংগঠন ‘বাচ্চি’

 

কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যসেবা প্রদান ও টিকাদান নিশ্চয়তার লক্ষ্যে দেশের ৭৪টি সিভিল সোসাইটি অরগানাইজেশনের সমন্বয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘বাচ্চি’ (BACCHI বা Bangladesh CSOs Coalition for Health and Immunization)। এর লক্ষ্য হলো—দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য সরকারকে সহায়তা করার নিমিত্তে স্বাস্থ্য ও উন্নয়ন ব্যবস্থাকে শক্তিশালী করা। এছাড়া সুষম বণ্টন পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য, টিকাদান এবং বৈশ্বিক মহামারি কোভিড-১৯ থেকে সুরক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নের জন্য সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়া। কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বাচ্চির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন বাচ্চির চেয়ারপারন এবং পায়াক্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আবু ইউসুফ চৌধুরী। বাচ্চির সাধারণ সম্পাদক, ব্র্যাকের পরিচালক (স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা) ডা. মোর্শেদা চৌধুরী এতে বক্তব্য রাখেন।                                                                            —প্রেসবিজ্ঞপ্তি