নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। বুধবার জাপানি সংস্থা শাপলা নীড়ের সহযোগিতায় ‘অধিকার’ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা পাপড়ি এ অনুষ্ঠানের আয়োজন করে। মেঘনা নদীবেষ্টিত উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি ও আলোচনাসভা করে দিবসটি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান, প্রকল্প সমন্বয়কারী মো. আলাউদ্দিন প্রমুখ।