আজ শুক্রবার যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক কফিল উদ্দীন বিশ্বাসের ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের এদিনে তিনি মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় কফিল উদ্দীন বিশ্বাস এলাকায় বহু জনহিতকর কাজ করেন। তিনি স্কুল, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠাসহ শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার হারুন জামিল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফারুক হোসাইনের পিতা। আজ গ্রামের বাড়ি দোগাছিয়ায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি