নোয়াখালীতে আওয়ামী লীগের বিক্ষোভকালে ককটেলসহ গ্রেফতার ১৮

নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি অনুমোদনের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশকালে ককটেলসহ ১৮ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর সমর্থকরা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি (সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম ও সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী) বহাল রাখার দাবিতে সমাবেশ ডাকে। এদিকে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে নোয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি জসিম উদ্দিনসহ একরামবিরোধী স্থানীয় একটি গ্রুপ একই সময় একই স্থানে পালটাপালটি বিক্ষোভ সমাবেশ ডাকে।