নোয়াখালী শহর মাইজদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া-পালটাধাওয়াকালে গুলি ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন : সদর উপজেলার উত্তর কাদির হানিফের মৃত কামাল মুহুরীর ছেলে রাফেজ (২৮), জেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে আবুল হায়াত রায়হান ওরফে খালাশী রায়হান (২৬), সদর উপজেলার পশ্চিম শুল্যকিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে ইউনুছ (৪০) এবং কাশিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে নুরুল আমিন (৩৯)।