আজ ১০ সেপ্টেম্বর ভাষাসৈনিক কাজী রেজাই করিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী। তার রুহের মাগফেরাত কামনায় কাঁচপুরে তার গ্রামের বাড়িতে আজ বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ছাত্রসংগঠক ও নারায়ণগঞ্জ আদর্শ হাই স্কুলের ছাত্র কাজী রেজাই করিম ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছিলেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সিনিয়র বিজনেস এডিটর কাজী আজিজুল ইসলাম মরহুম ভাষাসৈনিক রেজাই করিমের সন্তান।
ইত্তেফাক/এএএম