মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকুল চন্দ্র শীলকে ধর্ষণের অভিযোগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, নকুল শীলের প্রতিবেশী কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, বৃহস্পতিবার বিকেলে নকুল চিকিৎসার জন্য থেরাপি নেওয়ার সময় স্বাস্থ্যকর্মী ভিকটিমকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ঝাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ নিয়ে ভিকটিম শিবালয় সার্কেল এএসপি অফিসে অভিযোগ দিলে পুলিশ শুক্রবার তাকে গ্রেফতার করে।
ইত্তেফাক/এমএএম