জ্যোতির্ময় বর্মন
নর্থল্যান্ড রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট
রসায়নের ধারণা
৩৯। প্রশ্ন:রসায়নের পরীক্ষা বা গবেষণার জন্য কয়টি ধাপ অনুসরণ করতে হয়?
উত্তর:৬টি ধাপ।
৪০। প্রশ্ন:রসায়ন গবেষণাগারে ব্যবহূত যন্ত্রপাতি এবং পাত্র বেশিরভাগ কিসের তৈরি?
উত্তর:কাচের তৈরি।
৪১। প্রশ্ন:রসায়ন গবেষণাগারে শরীরকে রক্ষা করতে কী কী জিনিস ব্যবহার করা হয়?
উত্তর:অ্যাপ্রোন, সেফটি গগলস, হ্যান্ড গ্লাভস এবং মাস্ক।
৪২। প্রশ্ন:বিভিন্ন রাসায়নিক পদার্থের ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য কোন সম্মেলনে সর্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয়?
উত্তর:জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলনে সর্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয়।
৪৩। প্রশ্ন:বিস্ফোরণ পদার্থগুলো কী কী?
উত্তর: টিএনটি, জৈব পার-অক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি।
৪৪। প্রশ্ন:দাহ্যপদার্থ কী?
উত্তর:অ্যালকোহল ইথার ইত্যাদি যেসব পদার্থে দ্রুত আগুন ধরে সেসব পদার্থকে দাহ্যপদার্থ বলে।
৪৫। প্রশ্ন:বিষাক্ত রাসায়নিক পদার্থ গুলো কীকী?
উত্তর:বেনজিন, ক্লোরোবেনজিন ও মিথানল।
৪৬। প্রশ্ন:কোন ধরনের রাসায়নিক পদার্থ ত্বক, চোখ, শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর?
উত্তর:সিমেন্ট ডাস্ট, লঘু এসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ।
৪৭। প্রশ্ন:কোন ধরনের রাসায়নিক পদার্থের কারণে ক্যানসার হতে পারে?
উত্তর:বেনজিন, টয়লুন, জাইলিন ইত্যাদি স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পদার্থের কারণে।
৪৮। প্রশ্ন:তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থগুলো কীকী?
উত্তর:ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি।
৪৯। প্রশ্ন:পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থের উদাহরণ দাও?
উত্তর:লেড, মার্কারি ইত্যাদি।
৫০। প্রশ্ন:ক্ষত সৃষ্টি করে এমন পদার্থ গুলো কীকী?
উত্তর:হাইড্রোক্লোরিক এসিড, সালফিউরিক এসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনদ্রবণ ইত্যাদি।