বাংলাদেশ ও বিশ্বপরিচয়
হিমন এডওয়ার্ড গমেজ. সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আমাদের অর্থনীতি:কৃষি ও শিল্প
১. বাংলাদেশ কী প্রধান দেশ?
উ:কৃষিপ্রধান দেশ।
২. জনসংখ্যার শতকরা কত ভাগ মানুষ কৃষিকাজ করে?
উ:৮০ ভাগ।
৩. দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কী রপ্তানি করা হচ্ছে?
উ:কৃষিপণ্য।
৪. চাষাবাদের জন্য বাংলাদেশের মাটি উপযোগী কেন?
উ:কারণ বাংলাদেশ একটি উর্বর ব-দ্বীপ অঞ্চল।
৫. মোট জাতীয় অর্থনীতির শতকরা কত ভাগ কৃষি থেকে আসে?
উ:২০ ভাগ।
৬. বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী?
উ:ভাত।
৭. বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি?
উ:ধান।
৮. বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি কী চাষের জন্য উপযোগী?
উ:ধান।
৯. বাংলাদেশে প্রধানত কয় ধরণের ধান চাষ করা হয়?
উ:তিন ধরনের।
১০. বাংলাদেশে প্রধানত কোন জাতের ধান চাষ করা হয়?
উ:আউশ, আমন ও বোরো।
১১. বাংলাদেশে কিসের তৈরি বিভিন্ন খাবারের চাহিদা বাড়ছে?
উ:গমের আটা।
১২. কখন গমের চাষ করা হয়?
উ:শীতকালে।
১৩. বাংলাদেশের কোন অঞ্চলে গম উত্পাদন বেশি হয়?
উ:উত্তর ও পশ্চিম অঞ্চলে।
১৪. কোনটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য?
উ:ডাল।
১৫. বাংলাদেশের কোন অঞ্চলে ডালের চাষ বেশি হয়?
উ:উত্তর ও পশ্চিম অঞ্চলে।
১৬. দেশের চাহিদা পূরণ করতে বিদেশ থেকে কী আমদানি করতে হয়?
উ:ডাল।
১৭. বিভিন্ন ধরনের ডালের নাম লেখ।
উ:ছোলা, মসুর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি।