শিল্পযোদ্ধা ডা. আমজাদ হোসেনের আজ মৃত্যুবার্ষিকী

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বাঙালিরা ব্যাবসায়িকভাবে সমৃদ্ধিশালী হয়ে আন্তর্জাতিক বাজারে তাদের পণ্যের প্রসার না করতে পারে—পাকিস্তান সরকারের এমন বাধা সত্ত্বেও ১৯৫৮ সালে ঈশ্বরদীতে আলহাজ টেক্সটাইল মিলস শিল্পকারখানা স্থাপনের উদ্যোক্তা শিল্পযোদ্ধা মানবহিতৈষী কর্মবীর ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের আজ ১১ সেপ্টেম্বর ৯ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তার আত্মার মাগফিরাত কামনায় খাজা ইউনুস আলী (র.)-এর দরবার শরিফ এবং তার প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের এনায়েতপুরের অলাভজনক ট্রাস্টি প্রতিষ্ঠান খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বাদ আসর হাসপাতালে অনুষ্ঠেয় এই দোয়া মাহফিলে সব শুভাকাঙ্ক্ষীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল পরিচালনা পরিষদের পরিচালক ও ডা. আমজাদ হোসেনের বড় ছেলে মোহাম্মদ ইউসুফ আহ্বান জানিয়েছেন।

প্রয়াত ডা. আমজাদ হোসেন বিটিএমএর সাবেক চেয়ারম্যান, খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সিআইপি ও দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা। তিনি শিক্ষা, চিকিত্সা এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা পালন করে গেছেন। 

 

 

০