গজারিয়ায় নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটি

 

‘গজারিয়ার নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটি’ নামে ১৯ সদস্যবিশিষ্ট এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক ও গবেষক সাহাদাত পারভেজকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, যথাক্রমে আতাউর রহমান আরজু, শফিক ঢালী, মুহাম্মদ মাসুম খান, মুহাম্মদ রিয়াদ হোসেইন দাউদ, মীর মো. ফেরদাউস, মিরাজ হোসেন, শামীম ফরায়েজি, জাহাঙ্গীর হোসেন সিকদার ও মহসীন প্রধান। সদস্য করা হয়েছে, যথাক্রমে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, মোয়াজ্জেম হোসেন, ফজলুল হক নয়ন, মাহমুদুল হাসান, শহীদুল্লাহ, সাত্তার মাস্টার, জসিম উদ্দিন, আব্দুর রশিদ ও মাসুম মৃধা।

আহ্বায়ক কমিটি গঠনের আগে আতাউর রহমান আরজুর সভাপতিত্বে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার নদী, খাল, বিল, নালা ও পরিবেশ রক্ষা বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বাংলাদেশ নদী কমিশনের এক নম্বর তালিকাভুক্ত নদী দখলদার থ্রি এঙ্গেল কোম্পানির ফুলদী নদীর মুখ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানান। এছাড়া অন্যান্য নদী-খাল দখল-ভরাটসহ গজারিয়ার তিন ফসলি জমি রক্ষার বিষয়েও আলোচনা হয়। আলোচকরা বাংলাদেশ নদী রক্ষা আইন-২০২০ অনুযায়ী নদী ও পরিবেশবান্ধব শিল্পায়ন নিশ্চিত করে দূষণ ও দখলমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।        —প্রেস বিজ্ঞপ্তি