মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
সংস্কারের অভাবে বেহাল মীর্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের শৌলজালিয়া ঈদগাহ মাঠ থেকে মুন্সীর হাটবাজার পর্যন্ত সড়কটি। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। অটোরিকশাচালক কবির মিয়া বলেন, এ সড়কে গাড়ি উলটে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মাধবখালী ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার জানান, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিপূর্বে অবহিত করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কার জরুরি। এলজিইডির উপজেলা প্রকৌশলী শেখ আজিমুর রশিদ জানান, এ সড়কটির প্রাক্কলন প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শিগিগরই দরপত্রসহ অন্যান্য কার্যক্রম শেষ করে সড়কটির নির্মাণকাজ শুরু করা হবে।