ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলার তেতুলীয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করছে এলাকাবাসী। শুক্রবার সকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীর তীরবর্তী লঞ্চঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ফারুক মাঝির সভাপতিত্বে বক্তব্য রাখেন আলমগীর হোসেন, জামাল মিয়া, সফিক ফরাজি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গত কয়েক দিনে বিলীন হয়ে গেছে মসজিদ, দোকানপাট, মাছঘাটসহ শতাধিক ঘরবাড়ি। হুমকিতে রয়েছে ঐ এলাকার লক্ষাধিক মানুষ।