কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কাহারোলের বিভিন্ন ইউনিয়নে কৃষকরা পোকা দমনে ব্যবহার করছেন ‘আলোক ফাঁদ’ পদ্ধতি। এতে সুফলতাও পাচ্ছেন তারা। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রান্তিক কৃষক দীনেশ চন্দ্র রায় বলেন, ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমনে ‘আলোক ফাঁদ’ ব্যবহারে সুফল পাচ্ছে কৃষকরা। এতে কীটনাশকের জন্য অতিরিক্ত খরচ করতে হচ্ছে না। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, ব্লাস্ট ও কারেন্ট পোকা প্রতিরোধে কৃষকদের দলীয় আলোচনাসভার মাধ্যমে আলোক ফাঁদের উপকারিতা অবহিত করা হচ্ছে। আলোক ফাঁদ প্রযুক্তি একটি পরিবেশবান্ধব ও অর্থ সাশ্রয়ী পদ্ধতি।