দেলদুয়ারে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা

দেলদুয়ারে শুক্রবার সকালে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মুন্না (১৬)। সে প্রবাসী রবিউল ইসলামের ছেলে।

তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম হোসেন জানান, মুন্না গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে অর্ধগলিত লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ছেলেটি নিখোঁজ হওয়ার পর থানায় কোনো জিডি বা জানানো হয়নি। এমনকি লাশ উদ্ধারের পরও তার পরিবার কোনো মামলা করতে আগ্রহী না হওয়ায় পুলিশ অপমৃত্যু মামলা করেছে বলে জানান তিনি। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।