মমেকে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়া

আহত ২

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) শাখা ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই গ্রুপের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই জন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর বাঘমারা বয়েজ মেডিক্যাল কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ সদর সার্কেল এএসপি আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পালটাধাওয়ায় দুই জন আহত হয়েছেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম বলেন, দুই জন হাসপাতালে চিকিত্সাধীন আছেন।