যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজ উদ্দিন রিয়াজ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। রিয়াজ উদ্দিন ছাত্রলীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে তিনি পুরান ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেন। —প্রেস বিজ্ঞপ্তি