আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। এর মধ্যে ওয়ানডে ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডিতে। কিন্তু এগুলো আইসিসির ওয়ানডে সুপার লিগের মর্যাদা পাবে না।
জানা গেছে, এই সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস পদ্ধতি থাকছে না। এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। উভয় দেশের ক্রিকেট বোর্ডও তা মেনে নিয়েছে।
আধুনিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ সংযুক্তি ডিআরএস। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে এই পদ্ধতির ব্যবহার করতে পারেন ক্রিকেটাররা। কিন্তু আসন্ন সিরিজের জন্য অনেক চেষ্টা করেও ডিআরএসের ব্যবস্থা করতে পারেনি পিসিবি।
আইসিসি জানিয়েছে, ম্যাচগুলো সুপার লিগের মর্যাদা পাবে না।
আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর উভয় দলের মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ২০২৩ বিশ্বকাপে ওয়ানডে সুপার লিগের শীর্ষ আট দল সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমানে এই তালিকায় শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড এবং দ্বিতীয় স্থানে বাংলাদেশ। পাকিস্তানের অবস্থান ষষ্ঠ স্থানে এবং নিউজিল্যান্ডের ১০ম।
ইত্তেফাক/টিএ