নাবালিকার বাবাকে জরিমানা
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
দোহার উপজেলার সুতারপাড়া ঘারমোড়া এলাকা থেকে বাল্যবিবাহ করার অপরাধে এক চিকিত্সককে আটক করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার রাতে বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়। আইন অমান্য করে বাল্যবিবাহ দেওয়ার ঘটনায় এ সময় নাবালিকার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম ফিরোজ মাহমুদ চিকিত্সক ঐ বরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ডা. মো. আরিফুর রহমান বরিশাল সদর উপজেলার সদরের মো. সিয়ামের ছেলে। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মিটর্ফোড মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২০০৬ সালে এমবিবিএস পাশ করেন। আটক চিকিেকর সম্পর্কে খোঁজ নিয়ে পুলিশ জানায়, এর আগেও তিনি দোহার ও বরিশালে তিনটি বিয়ে করেছেন। এটি তার চতুর্থ বিয়ে ছিল।