সোনারগাঁও উপজেলা পরিষদের উপ-নির্বাচন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সব জল্পনাকল্পনা শেষে সোনারগাঁও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া। তিনি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। গতকাল আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন গত ২২ জুলাই চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে নির্বাচন কমিশন এ পদটি শূন্য ঘোষণা করেন। আগামী ৭ অক্টোবর সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোটগ্রহণের জন্য তপশিল ঘোষণা করা হয়েছে।