নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৯ জন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, নগদ টাকা, প্রাইভেটকার ও অন্যান্য দেশি অস্ত্র জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে শহরের পুরোনো লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আনোয়ার হোসেন দেওয়ান, দেলোয়ার হোসেন খলিফা, কামাল খাঁ, খবির হাওলাদার, খালেক হাওলাদার, আল মিরাজ ওরফে মিন্টু, আব্দুর রহিম মিয়া, কবির হোসেন ও রহিম মিয়া। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের আদালতে পাঠানো হয়েছে।