চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে শুক্রবার রাতে চিকিত্সাধীন এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মালেকা বেগম (৫০)। তিনি উপজেলার হারদী কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী মো. জিয়াউদ্দিন জানান, গত ৮ সেপ্টেম্বর মালেকা বেগম পেটে ব্যথার অসুখ নিয়ে ভর্তি হন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শৌচাগারে ঢুকে জানালার গ্রিলের সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের আবেদন ও পুলিশ সুপারের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।